সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

তাড়াইল বাজারে অপরিপক্ব লিচুর ছড়াছড়ি, দাম চড়া স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

Admin ১৫ May ২০২৬ · Friday · ১০:৩৬ পূর্বাহ্ণ
তাড়াইল বাজারে অপরিপক্ব লিচুর ছড়াছড়ি, দাম চড়া স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
তাড়াইল বাজারে অপরিপক্ব লিচুর ছড়াছড়ি, দাম চড়া স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে উঠতে শুরু করেছে অপরিপক্ব লিচু। স্বাদে টক হওয়ায় ক্রেতাদের আগ্রহ কম থাকলেও দাম রয়েছে তুলনামূলক চড়া।

শুক্রবার (১৫ মে) সরেজমিনে দেখা যায়, তাড়াইল সদর বাজারসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন বাজারে অপরিপক্ব লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। মৌসুমের প্রথম ফল হিসেবে লালচে রং ধারণ করায় অনেকেই শখ করে বেশি দামে এসব লিচু কিনছেন।

ক্রেতা মাওলানা সাইদুর রহমান বলেন, এগুলো আশপাশ এলাকার অপরিপক্ব আঁটি লিচু। প্রতিবছরই আগে ওঠে। তবে এবার স্বাদ পুরোপুরি মিষ্টি না হওয়ায় ক্রেতা কম। ১০০ পিছ লিচু এবার ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

লিচু বিক্রেতা আয়নাল মিয়া জানান, বিভিন্ন জাতের গাছের ব্যবসার পাশাপাশি এ সময় আম-লিচু বিক্রি করি। আজ সকালে ১ হাজার লিচু এনেছিলাম, বিকেল ৪টা পর্যন্ত বিক্রি প্রায় শেষ। আরেক লিচু বিক্রেতা আব্দুস সামাদ বলেন, বাজারে লিচুর সরবরাহ থাকলেও ক্রেতা কম। তাই কম দামে বিক্রি করতে হচ্ছে।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়  বলেন, বর্তমানে বাজারে যে লিচু পাওয়া যাচ্ছে তা অপরিপক্ব লিচু। ভালো দামের আশায়, পোকার আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে আগাম তোলা হচ্ছে। এসব লিচু পুরোপুরি মিষ্টি হয় না এবং বীজ বড় হয়। জুনের প্রথম সপ্তাহে ভালো জাতের লিচু বাজারে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ