রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

ফুল দিয়ে আমি বরণ হতে চাই না, আল্লাহ চাইলে বিদায়ীকালে ফুল নিব— ইবির নতুন উপাচার্য

Admin ১৬ May ২০২৬ · Saturday · ১২:০২ অপরাহ্ণ
ফুল দিয়ে আমি বরণ হতে চাই না, আল্লাহ চাইলে বিদায়ীকালে ফুল নিব— ইবির নতুন উপাচার্য

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। এখন আমার উপর নতুন আরেকটি দায়িত্ব অর্পিত হয়েছে। আশ্বাস দেওয়ার উপর আমি বিশ্বাসী নয়। বরং কাজে প্রমাণ করার উপরই বিশ্বাসী। অ্যাকডেমিক উন্নয়ন, ক্লাস পরীক্ষা নিশ্চিত, সেশনজট ও হলের সমস্যা দূরীকরণসহ সকল কিছু আমি কাজের মাধ্যমে প্রমান করব। আমি দায়িত্ব গ্রহন করে কারো থেকে ফুল গ্রহন করিনি। ফুল দিয়ে আমি বরণ হতে চাই না, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে বিদায়ীকালে ফুল নিব। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, মুক্ত চিন্তা ও বুদ্ধির চর্চার অবাধ ক্ষেত্র হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নয়। পড়াশোনার পাশাপাশি এখানে মানুষের মনন এবং সংস্কৃতির চর্চা হবে। একজন শিক্ষার্থী নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেটা দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখবে। আর এগুলো নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে স্মৃতিসৌধ রয়েছে। ৫২ এর ভাষা শহিদদের জন্য স্মৃতিস্তম্ভ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও একটি ভিত্তিপ্রস্তর রয়েছে। তাই জুলাই যোদ্ধাদের জন্যও প্রধান ফটকের সামনে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি। খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, আমি সবাইকে সাথে নিয়ে চলতে চাই। ব্যক্তিগতভাবে আমার সাথে অনেকের ভালো সম্পর্ক থাকতে পারে। তবে আমার আশেপাশে ভিড়ে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা কেউ করলে, তা কখনোই সফল হবেনা। উপাচার্য কেন্দ্রীক একটা সিন্ডিকেট তৈরি হয়, আমিও এর বাইরে নই। তবে আমার সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের আইন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইবি রিপোর্টাস ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের ১৫ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ