বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

৩ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া নূরে মদিনা হিফজুল কোরআন একাডেমিতে এখন ৪ শতাধিক শিক্ষার্থী

অনলাইন ডেস্ক ১৬ May ২০২৬ · Saturday · ১২:৩৪ অপরাহ্ণ
৩ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া নূরে মদিনা হিফজুল কোরআন একাডেমিতে এখন ৪ শতাধিক শিক্ষার্থী

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম পৌরসভার পূর্ব মুন্সিপাড়ায় ২০১২ সালে মাত্র ৩ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে নূরে মদিনা হিফজুল কুরআন একাডেমি। সময়ের ব্যবধানে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শুরুতে ছোট পরিসরে হিফজ শিক্ষার কার্যক্রম চালু হলেও বর্তমানে আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও পরিচালিত হচ্ছে। আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় পরিচালিত এই প্রতিষ্ঠানে হিফজ বিভাগ ছাড়াও চট্টগ্রাম বোর্ড পরিচালিত নূরে মদিনা শিশু একাডেমির অধীনে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চলছে।
এছাড়াও প্রতিষ্ঠানটির কয়েকটি শাখা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বর্তমানে এখানে প্রায় ৪২ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন। স্থানীয়দের মতে, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানে সন্তান অধ্যয়নরত কয়েকজন অভিভাবক জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সুযোগ থাকায় তারা সন্তানদের এখানে ভর্তি করাচ্ছেন। আবাসিক ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকিও তাদের কাছে ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ মুহাম্মদ আকরাম হুসাঈন বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও সাধারণ শিক্ষায় গড়ে তোলার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
স্থানীয়দের মতে, সময়ের সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা ও কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনে পরিচিতি পেয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ