সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

ধামরাইয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি গঠন, সচেতনতা বৃদ্ধির আহ্বান

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৮:০৯ পূর্বাহ্ণ
ধামরাইয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি গঠন, সচেতনতা বৃদ্ধির আহ্বান
ধামরাইয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কমিটি গঠন, সচেতনতা বৃদ্ধির আহ্বান

(ঢাকা জেলা প্রতিনিধি : নারয়ন সরকার সবুজ) 
 

প্রশংসা নয় পরামর্শ দিন, নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন"—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ৬ষ্ঠ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মাঝে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগামী ২ বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়

​শনিবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২০২৬-২০২৭ অর্থ-বছরের জন্য সংগঠনটির এই নতুন নেতৃত্ব নির্বাচন ও অনুমোদন করা হয়।

​নিসচা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,​আতাউর রহমান (সাবেক অতিরিক্ত সচিব)​মো. আল মামুন (ধামরাই উপজেলা নির্বাহী অফিসার),​রিদময়ান আহমেদ রাফি (সহকারী কমিশনার - ভূমি),
মাওলানা আব্দুর রউফ (নায়েবে আমীর, জামায়াতে ইসলামী, ঢাকা জেলা উত্তর),​কাউসার আহমেদ কৌশিক (ভারপ্রাপ্ত কর্মকর্তা - ওসি, গোলড়া হাইওয়ে থানা),​ইঞ্জিনিয়ার মারুফ শিকদার (সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি)
​এম নাহিদ মিয়া (সভাপতি, নিসচা ধামরাই শাখা)

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, "সড়ক নিরাপদ করা কেবল সরকারের একাংশের কাজ নয়। চালক, পথচারী এবং যাত্রী—সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। 'নিরাপদ সড়ক চাই' দীর্ঘ বছর ধরে এই সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছে। ধামরাইয়ের নতুন কমিটি স্থানীয় পর্যায়ে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও উদ্বুদ্ধ করবে বলে আমি আশা করি।"
​অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দও তাদের বক্তব্যে সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি নিসচার মতো সামাজিক সংগঠনগুলোর মাঠপর্যায়ের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিসচা কর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি এম নাহিদ মিয়া তার সমাপনী বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধামরাই উপজেলার প্রতিটি নাগরিকের মাঝে ট্রাফিক সচেতনতা পৌঁছে দিতে জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিসচা কর্মীরা মাঠে কাজ করে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ