সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় ২ খাল পুনঃখননের উদ্বোধন, সুফল পাবে ৩ হাজার বিঘা জমি

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০১:০৩ অপরাহ্ণ
লোহাগড়ায় ২ খাল পুনঃখননের উদ্বোধন,  সুফল পাবে ৩ হাজার বিঘা জমি

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুইটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল ও লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া খালের কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

রবিবার ১৭ মে বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল পুনঃখনন  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। পরে লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া  খাল পুনঃখননের  উদ্বোধন করা হয়।একই দিনে ২ খাল পুনঃখননের উদ্বোধন করা হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, ১.৭৫০ কিলোমিটার দীর্ঘ দুইটি খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩ হাজার ৬২৯ টাকা। এর মধ্যে কৃষ্ণপুর খাল ৬৫০ মিটার ও লাহুড়িয়া খাল ১১০০ মিটার খনন করা হবে।

স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা বলছেন, খাল দুটি পুনঃখননের ফলে এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হওয়ায় ফসলি জমি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। শুষ্ক মৌসুমে খালে পানি ধরে রাখা সম্ভব হলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে সেচ সুবিধা মিলবে, যা বোরো ও রবি ফসলের উৎপাদন বাড়াবে।  

এছাড়া খালে মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি আয়ও বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, “খাল আপনাদের সম্পদ। কাজের গুণগত মান নিশ্চিত করতে এলাকাবাসীকে নজর রাখতে হবে। কোনো অনিয়ম দেখলে সঙ্গে জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহা, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হিমায়েত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন,সহ বিএনপি  জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ