বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

সাদিয়া-সজল-ফারহানা-হিতুয়ারার নেতৃত্বে ইবি অভয়ারণ্য

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০১:১৪ অপরাহ্ণ
সাদিয়া-সজল-ফারহানা-হিতুয়ারার নেতৃত্বে ইবি অভয়ারণ্য

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, পরিবেশবাদী ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্যের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সাদিয়া সাবরিনা, অপারেশনস ডিরেক্টর হিসেবে সজল রায়, কালচারাল ডিরেক্টর হিসেবে ফারহানা ইয়াসমিন এবং এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিসেবে হিতুয়ারা খাতুনকে মনোনীত করা হয়েছে। রবিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, সদ্য সাবেক সভাপতি নাইমুল ফারাবী ও সাধারণ সম্পাদক তুষার মালাকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  

কমিটির অন্যরা হলেন— অ্যাসোসিয়েট ডিরেক্টর এজাজ আহমেদ ও ইমরান হোসেন সৈকত, অর্গানাইজেশনাল লিড মুনতাসির রহমান পাভেল, অর্গানাইজেশনাল কো-অর্ডিনেটর হাম্মাদ তালুকদার, অ্যাডমিনিস্ট্রিটিভ লিড রিয়াদ হোসাইন জয়, অ্যাডমিনিস্ট্রিটিভ কো-অর্ডিনেটর আলিফ নূর, ফাইন্যান্স লিড তরিকুল ইসলাম আসিফ, ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিরাজ ইসলাম, পার্টনারশিপ অ্যান্ড পিআর লিড কারিমা তাসনিম, স্পন্সরশিপ কো-অর্ডিনেটর আশরাফুল হক, কমিউনিকেশন অ্যান্ড প্রমোশনাল লিড ফজলে রাব্বি, মিডিয়া কো-অর্ডিনেটর মনিরুজ্জামান তুহিন, ফটোগ্রাফি কো-অর্ডিনেটর মাইমুনা রহমান, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর মাইশা সামিহা, আর্ট অ্যান্ড ক্রাফ্ট লিড মামুন ইসলাম, ক্রিয়েটিভ ডিজাইন কো-অর্ডিনেটর মিতা নূর, কালচারাল প্রোগ্রাম লিড সিদরাতুল মুনতাহা দিশা, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ আল ইকবাল, ডেকোরেশন লিড তিতলি রয় তুলি, এক্সিবিশন কো-অর্ডিনেটর সানজিদা অর্নি, সাসটেইনেবলিটি লিড মেহরুন ঝিনুক, এনভায়রনমেন্টাল ক্যাম্পেইন কো-অর্ডিনেটর সানজিদা আখি এবং রিসার্চ অ্যান্ড অ্যাওয়ারনেস কো-অর্ডিনেটর জোনাইদুল হাবীব মানিক।

নব মনোনীত এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিতুয়ারা খাতুন বলেন, পরিবেশ, শান্তি এবং সংস্কৃতিতে আমরা অভয়ারণ্য। ধন্যবাদ অভয়ারণ্যেকে আমাদের উপর আস্থা রাখার জন্য। বিগত ৩ বছর ধরে অভয়ারণ্যের সাথে আছি। ইনশাআল্লাহ, আগামীতেও থাকবো। এবং চেষ্টা করবো কিছু ভালো ভালো কাজ উপহার দেওয়ার।

কালচারাল ডিরেক্টর ফারহানা ইয়াসমিন বলেন, অভয়ারণ্য কাজ করে পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে। পরিবেশ রক্ষার পাশাপাশি বাঙালি সংস্কৃতি রক্ষায় অভয়ারণ্য বরাবরই চেষ্টা করে নতুন ও নান্দনিক কিছু করার। সদ্য প্রকাশিত কার্যনির্বাহী পরিষদ এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সকলকে সাথে নিয়েই কাজ করে যাবে নতুন উদ্যমে। ক্যাম্পাসের সকল প্রাণের স্বার্থে কাজ করবে অভয়ারণ্য।

অপারেশনস ডিরেক্টর সজল রায় বলেন, আমাদের সংগঠন পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। অগ্রজদের দিকনির্দেশনা অনুসরণ করে আমরা নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখব এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃত করব। পাশাপাশি প্রাণী ও পাখি উদ্ধার ও সংরক্ষণ কার্যক্রমেও আমরা গুরুত্ব দিতে চাই। অপারেশনস ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য থাকবে সব কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা। যাতে ক্যাম্পাস ও আশপাশের অঞ্চলে বাস্তব পরিবর্তন আনা যায়।

এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিয়া সাবরিনা বলেন, অভয়ারণ্য পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। আর নতুন কমিটি দায়িত্বের অংশ হিসেবে আমরা সেই লক্ষ্য ধারা অব্যাহত রেখে পরিবেশ নিয়ে এবং আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে আরো নতুন নতুন কাজ করব এবং আমাদের সংগঠনকে আশা করি সামনে আরো বেশি এগিয়ে নিয়ে যাব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ