রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনায় চুরি মামলার আলামত উদ্ধার, দুই আসামি গ্রেফতার

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:১০ অপরাহ্ণ
খুলনায় চুরি মামলার আলামত উদ্ধার, দুই আসামি গ্রেফতার
খুলনায় চুরি মামলার আলামত উদ্ধার, দুই আসামি গ্রেফতার

মো: আল-মাহফুজ শাওন

(কেএমপি) এর খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার আলামত উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করেছে।

কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম রাজধানী ঢাকার রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কেএমপি খালিশপুর থানার মামলা নং-০২(০৫)২৬, ধারা-৩৮০ পেনাল কোডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাহাবুদ্দিন (২২) ও মোঃ রিফাত হোসেন সায়েম (২১)। তারা উভয়েই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকার বনশ্রী এলাকার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রামপুরা থানাধীন বনশ্রীর গ্রিন অ্যাপার্টমেন্টের একটি ভাড়াটিয়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চোরাই যাওয়া একটি ল্যাপটপ ও তিন কয়েল বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর আসামিদ্বয়কে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ