সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:২১ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন
ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

শেরপর  প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ( ১৬ মে) বিকালে উপজেলা সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহের মাধ্যমে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং খাদ্য মজুত ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, থানার ওসি মো. আমিরুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. তৌহিদুর রহমান, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের থেকে ১ হাজার ৭৮৬ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৬১৯ মেট্রিকটন চাল চাল সংগ্রহ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ