সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন খুলনার শফিকুল আলম তুহিন

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৫৫ অপরাহ্ণ
বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন খুলনার শফিকুল আলম তুহিন
বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন খুলনার শফিকুল আলম তুহিন

মো: আল-মাহফুজ শাওন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা শফিকুল আলম তুহিন। তার এই নির্বাচনে খুলনার রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত শফিকুল আলম তুহিনের এই অর্জনকে খুলনাবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। তারা মনে করছেন, বিসিবির মতো দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে খুলনার ক্রিকেট উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

তার নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই খুলনা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন এবং তার সফলতা কামনা করছেন।

বিএনপির একাধিক নেতা বলেন, শফিকুল আলম তুহিন একজন দক্ষ সংগঠক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তি। তিনি সবসময় তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে আসছেন। বিসিবির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় খুলনার ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের ক্রিকেট উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

শফিকুল আলম তুহিন তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “আমি সবার দোয়া ও ভালোবাসায় এই দায়িত্ব পেয়েছি। খুলনার ক্রিকেট উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ