সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

শিবগঞ্জে কিচক ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিডির চাল বিতরণ

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৫৭ অপরাহ্ণ
শিবগঞ্জে কিচক ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিডির চাল বিতরণ
শিবগঞ্জে কিচক ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিডির চাল বিতরণ

মহসিনঃশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রোববার, ১৭ মে ২০২৬ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব এবং সদস্য, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নির্বাচিত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

প্যানেল চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষ যেন তালিকায় অন্তর্ভুক্ত হয়, সেটি নিশ্চিত করেই চাল বিতরণ করা হচ্ছে। কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

উপকারভোগীরা জানান, এ চাল পেয়ে তাদের পরিবারের খাদ্য নিরাপত্তায় বড় সহায়তা হলো। তারা সরকার ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ