সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিবের পদত্যাগ

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৬:০৪ অপরাহ্ণ
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিবের পদত্যাগ
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিবের পদত্যাগ

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন দ্যা ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ মে) তিনি আইটিইটি'র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, "আসন্ন আইটিইটি'র ১৫তম কাউন্সিল নির্বাচনে আমি সভাপতি পদে নির্বাচন করতে ইচ্ছুক। একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার স্বার্থে সদস্য সচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"

একই দিনে তিনি আগামী ২৬ জুন (শুক্রবার) অনুষ্ঠিতব্য আইটিইটি'র ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে এনায়েত-সুমায়েল-নিক্সন প্যানেল থেকে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন।

পদত্যাগের বিষয় নিয়ে তিনি জানান, ”নির্বাচনকে ঘিরে সকল ধরনের বিতর্ক পরিহার এবং নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে মনোনয়নপত্র দাখিলের পূর্বেই আইটিইটি'র বর্তমান অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছি। বিগত দিনের মতোই আমি সবার ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। এছাড়াও আহ্বায়ক কমিটির সকল সদস্যরা ঐকান্তিক আন্তরিকতা, সহযোগিতা ও নিষ্ঠার মাধ্যমে আইটিইটি'কে আরও গতিশীল করা এবং একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের যে প্রত্যয় নিয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, তার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় টেক্সটাইল পরিবারের সঙ্গে ছিলাম, আছি ও থাকবো।”


উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে আইটিইটি'র চতুর্দশ কেন্দ্রীয় পরিষদ পদত্যাগপূর্বক বিলুপ্ত ঘোষণা করা হয়। সেসময় গঠনমূলক নির্বাচন, সদস্যদের চাহিদা মোতাবেক কর্মপন্থা নির্ধারণ এবং সংস্কারের লক্ষে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো। এতে আহ্বায়ক হিসেবে প্রকৌশলী এহসানুল করিম কায়সার এবং সদস্য সচিব হিসেবে প্রকৌশলী মো. এনায়েত হোসেন মনোনীত হয়েছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ