শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বিনোদন

রাজধানীতে মাটির সুরের বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত: মুগ্ধ দর্শক

Admin ১৮ May ২০২৬ · Monday · ০৫:০১ পূর্বাহ্ণ
রাজধানীতে মাটির সুরের বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত: মুগ্ধ দর্শক
রাজধানীতে মাটির সুরের বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত:গান,নৃত্য ও আবৃত্তিতে মুগ্ধ দর্শক

মাসুদ মাহাতাব, ঢাকা

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির আবহে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ কচিকাঁচার মিলনায়তন-এ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও নৃত্যানুষ্ঠান। “মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ”-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশনা এবং গুণীজনদের উপস্থিতিতে পরিণত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক মিলনমেলায়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রখ্যাত গীতিকার সৈয়দ মাহবুবুর রশিদ-এর রচিত গান। সুরেলা কণ্ঠে গানগুলো পরিবেশন করেন কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন। প্রতিটি পরিবেশনাই দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এবং মিলনায়তনে সৃষ্টি করে আবেগঘন পরিবেশ।

এছাড়া নৃত্যশিল্পী ঊর্মী হোম রায়-এর নান্দনিক নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আবৃত্তি, সংগীত ও নৃত্যের সম্মিলিত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে ব্যতিক্রমধর্মী ও উপভোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের কবি ইমরোজ সোহেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও অভিনেতা এবি এম সোহেল রশিদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি, লেখক ও সংগঠক আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক অরুনা বেগম এবং কবি, লেখক ও সংগঠক বেল্লাল হাওলাদার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি-এর চেয়ারম্যান ড. নজরুল ইসলাম তামিজি।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও গীতিকার লাবণ্য সীমা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি রলি আক্তার।

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, কবি-সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলনায়তনটি ছিল উৎসবমুখর। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতির চর্চা এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলে...

১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ