সোমবার, ০৮ জুন ২০২৬
জাতীয়

ভূমি মেলা উপলক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০৮:১৮ পূর্বাহ্ণ
ভূমি মেলা উপলক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ সম্মেলন

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

“জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স  কক্ষে সাংবাদিকদের সঙ্গে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম।

প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেবা সপ্তাহে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ