বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত

যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার

Admin ১৮ May ২০২৬ · Monday · ১১:৫৮ পূর্বাহ্ণ
যশোরে ডিএনসি'র অভিযানে ৩২০ পিস ট্যাপেন্ডাডলসহ কুঠিপাড়ার পলাশ গ্রেপ্তার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আটক পলাশের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কঠোর ধারায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকের উৎস ও এর সাথে আর কে কে জড়িত, তা বের করতে তদন্ত চালানো হবে।

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:ব্যথানাশক থেকে মরণনেশায় পরিণত হওয়া 'ট্যাপেন্ডাডল' ট্যাবলেটের বড় একটি চালানসহ যশোরে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় আজ সোমবার (১৮ মে) সকালে এ অভিযান চালানো হয়।ডিএনসির জালে আটক হওয়া ওই যুবকের নাম পলাশ। সে স্থানীয় কুঠিপাড়া এলাকার গোলাম মোস্তফা ওরফে মোস্তরের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, চুড়ামনকাটি এলাকায় মাদকের একটি বড় লেনদেন হতে যাচ্ছে—এমন একটি গোপন ও সুনির্দিষ্ট তথ্য আসে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। এর ওপর ভিত্তি করে ডিএনসির একটি চৌকস দল আজ সকালে ওই এলাকায় ওঁত পেতে থাকে। এরপর সন্দেহভাজন পলাশকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে এই বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আটক পলাশের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কঠোর ধারায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকের উৎস ও এর সাথে আর কে কে জড়িত, তা বের করতে তদন্ত চালানো হবে।

সচেতন মহল মনে করছেন, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ এবং সরকারের মাদক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই একশ্রেণীর অসাধু চক্র এই ট্যাপেন্ডাডলকে মরণনেশায় রূপ দিয়ে তরুণ সমাজের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ঝটিকা অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ