রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনার পরিচিত মুখ বিশ্বজিৎ ক্যান্সারে আক্রান্ত, সহযোগিতার আহ্বান শিল্পী সমাজের

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০১:১৫ অপরাহ্ণ
খুলনার পরিচিত মুখ বিশ্বজিৎ ক্যান্সারে আক্রান্ত, সহযোগিতার আহ্বান শিল্পী সমাজের

মো: আল-মাহফুজ শাওন: 

খুলনার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সাউন্ড ও লাইট টেকনিশিয়ান বিশ্বজিৎ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তার খাদ্যনালীতে কোলন ক্যান্সার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ মে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে অপারেশনের পরও দীর্ঘমেয়াদি চিকিৎসা, ওষুধ এবং পরবর্তী থেরাপির জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে।

বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে খুলনার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ আয়োজন ও শিল্পীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তার অসুস্থতার সংবাদে খুলনার শিল্পী সমাজ, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে খুলনার শিল্পী সমাজের ত্রাণ তহবিলে অবশিষ্ট অর্থ সকলের সম্মতিক্রমে বিশ্বজিৎ-এর চিকিৎসার জন্য প্রদান করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সংস্কৃতিপ্রেমী ও সহৃদয় মানুষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার সহকর্মীরা।

তারা বলেন, “বিশ্বজিৎ সবসময় নেপথ্যে থেকে শিল্প-সংস্কৃতির জন্য কাজ করেছেন। আজ তার এই দুঃসময়ে আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই।”

সহযোগিতা পাঠানোর মাধ্যমঃ **বিকাশ ও নগদ:** 01771980570

বিশ্বজিৎ-এর দ্রুত সুস্থতা কামনা করেছেন খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবে...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৭ অপরাহ্ণ