সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়া তিন মাদক সম্রাট গ্রেফতার

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০৩:২০ অপরাহ্ণ
পাকুন্দিয়া তিন মাদক সম্রাট গ্রেফতার

আবু হানিফ স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে পাকুন্দিয়া থানার বড় আজলদী এলাকায় অভিযান চালিয়ে শিপন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আজলদী (বড় আজলদী) গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৯ হাজার টাকা।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় এফআইআর নং-১০, জিআর নং-৮৭/২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একইদিন রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কাগারচর (বড়খিল) এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাদেক (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত শুকুর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় এফআইআর নং-১১, জিআর নং-৮৮/২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর একই ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে, ১৮ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে চরকাওনা (মুনিয়ারীকান্দা) এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়া (২৮) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি নুরুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১২ হাজার টাকা।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় এফআইআর নং-১২, জিআর নং-৮৯/২০২৬ মূলে মামলা দায়ের করা হয়েছে।

পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ এস এম আরিফুল রহমান  জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ