শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নিজ উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ০৪:২৬ পূর্বাহ্ণ
নিজ উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১ নং পাথরডুবি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মজিবর কমান্ডারের বাড়ি থেকে জিল্লুর রহমান মানিকের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দ ও কাদামাটিতে ভরা রাস্তাটিতে চলাচল করতে গিয়ে এলাকাবাসী, শিশু ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো।

বিশেষ করে বৃষ্টি হলে রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। অনেক সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো।

এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে এলাকার লেয়ার ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম নিজ অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজের উদ্যোগ নেন। তার আর্থিক সহযোগিতা এবং মোঃ মিনহাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে রাস্তাটির মেরামত কাজ সম্পন্ন হয়।

রাস্তার সংস্কার কাজ শেষ হওয়ায় এখন স্থানীয়দের চলাচলে অনেকটাই স্বস্তি ফিরেছে। এলাকাবাসী জানান, ব্যক্তিগত উদ্যোগে জনস্বার্থে এমন কাজ সত্যিই প্রশংসনীয়। তারা এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন