নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন,অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় শহরের পাগলা মসজিদের সামনে থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাবঃ- ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
জেলা পরিষদ, কিশোরগঞ্জের অর্থায়নে এবং KISHOREGANJ YOUTH MOVEMENT-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অভিযানে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এসময় নদীর বিভিন্ন অংশে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে মো,খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন,নরসুন্দা নদী কিশোরগঞ্জের ঐতিহ্যের অংশ। নদীকে দূষণমুক্ত ও সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকরা জানান, নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।