মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সারাদেশ

তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ০৭:৫৫ পূর্বাহ্ণ
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা সহযোগিতায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা স্বচ্ছতা জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল উদ্দেশ্য ।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) তানজিলা আখতার এর

নেতৃত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) তানজিলা আখতার।

তিনি বলেন ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সংরক্ষিত ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রধানসহ বিভিন্ন কার্যক্রমে অনলাইনে করা যাচ্ছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং দালাল চক্রের শিকার না হয়, সে জন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার নগরকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনিছুজ্জামান সুমন, রাউতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়ালিউর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন সহ গণমাধ্যম কর্মীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রামে অংশগ্রহণমুলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে অংশগ্রহণমুলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুর রহমান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের অভিনন্দন কনভেনশন সেন্টারে দুপুর...

১৯ May ২০২৬ · Tuesday · ১২:০২ অপরাহ্ণ
হোসেনপুর ডাক বাংলো ও কমিউনিটি সেন্টারে সমস্যা, সমধানের আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

হোসেনপুর ডাক বাংলো ও কমিউনিটি সেন্টারে সমস্যা, সমধানের আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল মঙ্গল...

১৯ May ২০২৬ · Tuesday · ১১:৩০ পূর্বাহ্ণ
ভৈরবে শেষ মূহুর্তে গবাদি পশু পরির্চয়ায় ব্যস্ত খামারিরা, ২৮ হাজার গরু কোরবানির জন্য প্রস্তুত

ভৈরবে শেষ মূহুর্তে গবাদি পশু পরির্চয়ায় ব্যস্ত খামারিরা, ২৮ হাজার গরু কোরবানির জন্য প্রস্তুত

সোহানুর রহমান সোহান  নিজেস্ব প্রতিবেদক:দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল-আযহা। শেষ মুহূর্ত...

১৯ May ২০২৬ · Tuesday · ১১:২৬ পূর্বাহ্ণ