শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকার আশুলিয়া থেকে এক ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ১১:১৭ পূর্বাহ্ণ
ঢাকার আশুলিয়া থেকে এক ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঢাকা জেলা প্রতিনিধি :

আশুলিয়া থেকে এক ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 মঙ্গলবার (১৯ মে) দুপুরে আশুলিয়ার জামগড়া চিত্রশাইশ এলাকা থেকে ফাহিম হোসেন নামের ওই ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, দুপুরে নিজ ভাড়া ঘরের বারান্দায় ওই ফার্নিচার ব্যবসায়ী ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন