মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ১১:৪৪ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি গরুবাহী পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বাজিতপুরের পিরিজপুর দাখিল মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম মো. রাজিব (৩৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার বাসিন্দা এবং মফিজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গরুবাহী পিকআপটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাজিতপুর উপজেলার পিরিজপুর দাখিল মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালক রাজিব নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত দুইজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

এ বিষয়ে বাজিতপুর এলাকায় দায়িত্বপ্রাপ্ত কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাকবলিত পিকআপ ও টমটম জব্দ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা  অনুষ্ঠিত

মিঠামইনে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ...

১৯ May ২০২৬ · Tuesday · ১২:৩৭ অপরাহ্ণ
মিঠামইনে পশুর হাটে ক্রেতা কম বিক্রেতা বেশি ,কম মূল্যে পশু  বিক্রি করছে কৃষকরা

মিঠামইনে পশুর হাটে ক্রেতা কম বিক্রেতা বেশি ,কম মূল্যে পশু বিক্রি করছে কৃষকরা

" আমার গোয়াইলের ৭ টা গরু লইয়া আইছি বেচবার লাগি, ক্ষেতের ধান পানিতে নষ্ট হইছে, গরুর খাওন...

১৯ May ২০২৬ · Tuesday · ১২:৩৩ অপরাহ্ণ
ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশনে ইবি শিক্ষার্থী জিহাদের স্বর্ণপদক জয়

ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশনে ইবি শিক্ষার্থী জিহাদের স্বর্ণপদক জয়

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বোর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভ...

১৯ May ২০২৬ · Tuesday · ১২:১৫ অপরাহ্ণ