বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে অংশগ্রহণমুলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

Admin ১৯ May ২০২৬ · Tuesday · ১২:০২ অপরাহ্ণ
কুড়িগ্রামে অংশগ্রহণমুলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুর রহমান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের অভিনন্দন কনভেনশন সেন্টারে দুপুরে কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অংশগ্রহণমুলক উন্নয়ন কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম এর ম্যানেজার নীতা ফ্লোরা  দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদাত শাহরিয়ার, সমাজ সেবা অফিসার মশিউর রহমান,ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,যাএাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর,পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন,মোগলবাসা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মিলন,রংপুর এপিসিও এর স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পল্লব কান্তি রায়, নর্দান বাংলাদেশ ক্লাস্টারের এ্যাডভোকেসি কোঅর্ডিনেটর তানজিমুল ইসলাম প্রমুখ।


এসময় এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার নীতা ফ্লোরা বলেন সবার অংশগ্রহণে কুড়িগ্রাম সদর উপজেলার ১৭ টি কমিউনিটি ক্লিনিককে আগামীতে মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
এসময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পুরো অংশগ্রহণমুলক অনুষ্ঠানটি সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন এর ওয়াকিং কর্মশালার আয়োজনে অনুষ্ঠিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ