মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে দিনের আলোতে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ১২:০৬ অপরাহ্ণ
কটিয়াদীতে দিনের আলোতে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দিনের আলোতে এক প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী শিউলী আক্তার (৩৫) বাড়িতে একাই ছিলেন। সকালে স্কুল পড়ুয়া সন্তানদের জন্য খাবার প্রস্তুত করছিলেন তিনি। এসময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘরে প্রবেশ করে পিছন থেকে তার মাথা ও মুখ বস্তা দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে মারধর করে নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর আতঙ্কে রয়েছেন শিউলী আক্তার ও তার পরিবার। দিনের বেলায় এমন ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের আলোতে যদি একজন প্রবাসীর পরিবারও নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে।

সচেতন মহলের দাবি, গ্রামের সহজ-সরল মানুষ সাধারণত দিনের বেলায় ঘরের দরজা খোলা রাখেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ঘটনাস্থল পরিদর্শন করেছি।তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাড়া দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়

সাড়া দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘ভূমিসেবা মেলা’ ২০২৬ এবারের প্রতিপাদ্য...

১৯ May ২০২৬ · Tuesday · ০১:১৮ অপরাহ্ণ