মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সারাদেশ

ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশনে ইবি শিক্ষার্থী জিহাদের স্বর্ণপদক জয়

Admin ১৯ May ২০২৬ · Tuesday · ১২:১৫ অপরাহ্ণ
ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশনে ইবি শিক্ষার্থী জিহাদের স্বর্ণপদক জয়

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বোর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন-২০২৬ এ অংশগ্রহণ করে গোল্ড মেডেল অর্জণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী জিহাদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১৮ মে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ মেডেল অর্জন করেন।

জানা যায়, গত ৭ মে অনলাইনে এ প্রতিযোগিতার প্রাথমিক প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এ রাউন্ডে জাতীয় পর্যায়ের বিভিন্ন শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, বিজ্ঞানী, উদ্যোক্তা ও উদ্ভাবকেরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রজেক্ট, গবেষণা ও সৃজনশীল ধারণা উপস্থাপন করেন। ৮টি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে সারা বাংলাদেশ থেকে শতাধিক টিম অংশগ্রহণ করে।

এদিকে এই প্রতিযোগিতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এর সমন্বয়ে গঠিত একটি টিম অংশগ্রহণ করে। এই টিমের লিডার হিসেবে অংশগ্রহণ করেন ইবি শিক্ষার্থী জিহাদ। টিমটি ‘এআই ডেটা অ্যাড স্মার্ট সিস্টেমস ফর সোসাইটি’ ডোমেইনে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে। পরে প্রাথমিকভাবে সিলেক্টেড হয় তারা। পরবর্তীতে ১৮ মে প্রাথমিকভাবে সিলেক্টেড হওয়া ১৬ টিমের চূড়ান্ত প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এ প্রেজেন্টেশনের উপর ভিত্তি করেই তারা গোল্ড মেডেল অর্জন করে। 

ইবি শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, বিআইআইসিসিতে জাতীয় পর্যায়ে এ অংশগ্রহণ এবং গোল্ড মেডেল অর্জন আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। ছোটবেলা থেকেই বিজ্ঞান, প্রযুক্তি ও প্রতিযোগিতার প্রতি গভীর আগ্রহ ছিল, যা আমাকে রোবোটিক্স নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করেছে। ২০১৮ সাল থেকে শেখা, ব্যর্থতা ও পরিশ্রমের দীর্ঘ যাত্রার পর এই অর্জন সত্যিই আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। পুরো প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রক্রিয়া ছিল অনেক চ্যালেঞ্জিং। তবে টিমওয়ার্ক, ধৈর্য ও আত্মবিশ্বাস আমাদের সফল হতে সাহায্য করেছে। এই অর্জনের জন্য আমি আমার টিমমেট, মেন্টর ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, বোর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন (বিআইআইসিসি) হলো একটি আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা, যা জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল দ্বারা অনুপ্রাণিত। যেখানে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও সংস্কৃতির সংরক্ষণকে সমান গুরুত্ব দেওয়া হয়।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাড়া দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়

সাড়া দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘ভূমিসেবা মেলা’ ২০২৬ এবারের প্রতিপাদ্য...

১৯ May ২০২৬ · Tuesday · ০১:১৮ অপরাহ্ণ