মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সারাদেশ

মিঠামইনে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

Admin ১৯ May ২০২৬ · Tuesday · ১২:৩৭ অপরাহ্ণ
মিঠামইনে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা  অনুষ্ঠিত

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। " জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যত " এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করেছে। ভূমি সেবা উদ্বোধন করেন, মিঠামইন‌ উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, এতে অংশ নেয়। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, আজ ১৯ শে মে থেকে ২১ শে মে পর্যন্ত ৩ দিন এ ভূমি সেবা মেলা চলবে। মেলায় ই- নাম জারী, খাজনা পরিশোধ, ক্ষতিয়ান উত্তোলন, ডিজিটাল ভূমি সেবা সংক্রান্ত দ্রুত প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক বলেন, আগে ভূমি সেবা নিতে বার বার অফিসে আসতে হতো। অনেকেই হয়রানির শিকার হয়ে অভিযোগ করতেন এখন ডিজিটাল ব্যবস্থার ফলে অনেক সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। ভূমি সেবা মেলা উপলক্ষে মিঠামইন উপজেলায় ৩ দিন ব্যাপী বিভিন্ন ভূমি কার্যক্রম ও তথ্য প্রদর্শনী সেবা দেওয়ার আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফাইজুর রাজ্জাক, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী সহ ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ।

 

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন কিশোরগঞ্জ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাড়া দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়

সাড়া দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘ভূমিসেবা মেলা’ ২০২৬ এবারের প্রতিপাদ্য...

১৯ May ২০২৬ · Tuesday · ০১:১৮ অপরাহ্ণ