মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সারাদেশ

বকশীগঞ্জে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Admin ১৯ May ২০২৬ · Tuesday · ০১:১২ অপরাহ্ণ
বকশীগঞ্জে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সামরুল হক, স্টাফ রিপোর্টার : সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মীদের মধ্যে আদর্শিক চেতনা জাগ্রত করা এবং বায়তুলমাল কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) রাত ৯টায় আয়োজিত এ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
সাংগঠনিক পক্ষ ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য। তিনি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, একটি আদর্শভিত্তিক সমাজ গঠনে সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের বিকল্প নেই। তিনি কর্মীদের সততা, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং বকশীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল। তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ের নানা সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের কল্যাণে বায়তুলমাল কার্যক্রমকে আরও বিস্তৃত করার উপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আব্দুল মতিন। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকশীগঞ্জ পৌর শাখার সেক্রেটারি প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদী। তার সাবলীল উপস্থাপনায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি হাজী রাসেল মাহমুদ, বকশীগঞ্জ উপজেলা সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিকীসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত বক্তারা সংগঠনের আদর্শ, দায়িত্ববোধ, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কার্যক্রমের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

যবিপ্রবিতে বিজ্ঞান শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক ব্যবধান দূরীকরণের উপায় নিয়ে সেমিনার

যবিপ্রবিতে বিজ্ঞান শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক ব্যবধান দূরীকরণের উপায় নিয়ে সেমিনার

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধিঃ  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি...

১৯ May ২০২৬ · Tuesday · ০২:২০ অপরাহ্ণ