বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত

ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারীসহ ৪ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা

Admin ২০ May ২০২৬ · Wednesday · ১০:৫৩ পূর্বাহ্ণ
ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারীসহ ৪ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ১৯ মে ধারাবাহিকভাবে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের লক্ষ্য ছিল মাদক ব্যবসা, প্রতারণা, ছিনতাই এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যদের আইনের আওতায় আনা।


প্রথম অভিযানে সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে সাভার থানাধীন আগ বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ মারুফ হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

এরপর একই দিন রাত ৯টা ৩০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি সদস্যরা। অভিযানে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস আহমেদ নিরব দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট মোট ৭টি মামলা রয়েছে বলে পুলিশের নথিতে উল্লেখ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এই চক্রটি ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

অন্যদিকে একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে সাভার থানার পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিনা রানী পার (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডিবির কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক, প্রতারণা, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ