মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

হোসেনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

Admin ২০ May ২০২৬ · Wednesday · ১০:৫৩ পূর্বাহ্ণ
হোসেনপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

বুধবার (২০ মে)সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, হোসেনপুরের আয়োজনে উপজেলার ফায়ার সার্ভিস চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার স্টেশনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর সহকারী কমিশনার ভুমি মোহসী মাসনাদ,হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম,  হোসেনপুর  ফায়ার সার্ভিস কর্মকর্তা শামসুল হক,সহ  সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, স্কাউটস, গার্ল গাইডস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অগ্নিনির্বাপণ, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের মূল উদ্দেশ্য হলো অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করা। সপ্তাহজুড়ে অগ্নিনির্বাপণ মহড়া, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, স্কুল-কলেজে সচেতনতামূলক সেমিনার এবং জনসাধারণের জন্য খোলা প্রদর্শনীর আয়োজন করা হবে।

হোসেনপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা  শামসুল হক বলেন-  “বেশিরভাগ অগ্নিকাণ্ড ঘটে অসতর্কতার কারণে। তাই জনসচেতনতা বৃদ্ধিই দুর্ঘটনা রোধের সবচেয়ে বড় উপায়। এই সপ্তাহের মাধ্যমে আমরা মানুষকে নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করে তোলে এবং ফায়ার সার্ভিসের কাজ সম্পর্কে ধারণা দেয়।

সঞ্জিত চন্দ্র শীল 
হোসেনপুর (কিশোরগঞ্জ) 
২০/৫/২৬ইং
০১৭২৩৫০২০৪৩

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ