বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

ইয়াবাসহ ৫ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

Admin ২০ May ২০২৬ · Wednesday · ০৫:৩১ অপরাহ্ণ
ইয়াবাসহ ৫ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
ইয়াবাসহ ৫ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও চুরি মামলার মোট ৫ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (২০ মে ২০২৬) পরিচালিত এ বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ মাদক মামলার চারজন এবং চুরি মামলার একজন আসামিকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন— রিফাত মোড়ল (২০), মাসুম (২২), মেহেদী (২০) ও আক্তার (৪৩)। তারা সবাই গাজীপুরের বাসন থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

এছাড়া চুরি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আব্দুল্লাহ আল জিহাদ (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে বাসন এলাকার তেলীপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ