মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

Admin ২০ May ২০২৬ · Wednesday · ০৫:৩৯ অপরাহ্ণ
কটিয়াদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসদরের পূর্ব পাড়া মহল্লায় মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২০ মে) বিকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা এলাকায় মাদক, জুয়া ও চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

​এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন, ৩নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মান্নান মিয়া এবং সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ মিয়া।
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল মিয়া, জাকির হোসেনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ