মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

তিস্তা সেতু টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় দুজন জেলহাজতে-কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী আহত

Admin ২০ May ২০২৬ · Wednesday · ০৬:০৫ অপরাহ্ণ
তিস্তা সেতু টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় দুজন জেলহাজতে-কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী আহত

কুড়িগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার তাদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। জেলহাজতে পাঠানো ব্যক্তিরা হলেন, আদিতমারী উপজেলার মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল মজিদ (৫৮) ও তার ছেলে সিহাব আহমেদ তিতিল (২৫)।

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে তিস্তা সেতু টোল প্লাজায় অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে বাসচালকের সঙ্গে টোল আদায়কারীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে টোল প্লাজার কয়েকজন কর্মচারী অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে।


এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে টোল প্লাজার কয়েকজন কর্মী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ এগিয়ে গেলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান লিমন জানান, ‘আহত শিক্ষার্থীরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক লালমনিরহাট থানায় অবস্থান করছেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার ও সদর থানার ওসির সঙ্গে কথা হয়েছে। আমাদের প্রক্টোরিয়াল টিমসহ শিক্ষকরা আইনগত প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।’

লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ