বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুবিতে 'বিতর্কিত' অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ

Admin ২১ May ২০২৬ · Thursday · ০৩:০৯ পূর্বাহ্ণ
কুবিতে 'বিতর্কিত' অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ
কুবিতে 'বিতর্কিত' অন্তর্বর্তীকালীন নিয়োগ বাতিলের পর পুনরায় অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ

বাবলু দেব,কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চারটি অনুষদে উপাচার্যের প্রতিনিধি হিসেবে পুনরায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে চারজন শিক্ষককে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সিন্ডিকেট কর্তৃক নতুন ডিন নিয়োগের পূর্ব পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির ছায়াদউল্লাহ খান, প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মোঃ তোফায়েল আহমেদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এছাড়া কলা ও মানবিক অনুষদে ডিনের দায়িত্বে থাকবেন স্বয়ং উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

অফিস আদেশে ছুটি, অনুপস্থিতি বা অন্য কোনো কারণে ডিনের পদ শূন্য থাকায় উপাচার্যের প্রতিনিধি হিসেবে চারজন শিক্ষককে ডিনের রুটিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১১ই মে একটি অফিস আদেশের মাধ্যমে ছয়জন শিক্ষককে আইনি মতামত না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে ছয়টি অনুষদে ডিনের দায়িত্ব দেওয়া হয়। যেটিকে 'বিধিবহির্ভূত এবং 'নিয়ম ব্যত্যয়কারী' দাবি করে তৎকালীন সময়ে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। তাদের মতে, উক্ত নিয়োগে জ্যেষ্ঠতার ভিত্তিতে কিংবা বিভাগ রোটেশনের নিয়ম- এ দুটোকে অগ্রাহ্য করে পূর্ববর্তী উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী ইচ্ছে মতো নির্বাহী ক্ষমতার প্রয়োগ করেছেন।

ফলে গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার দ্বিতীয় কার্যদিবসের মধ্যেই গত ১৮ মে এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম পূর্ববর্তী প্রশাসনের অফিস আদেশ বাতিল করেন।

এবং গত ১৮ মে প্রচারিত বাতিলের অফিস আদেশ অনুযায়ী, ছয়টি অনুষদেরই ডিনের দায়িত্ব উপাচার্য নিজে গ্রহণ করেন। একই দিনে পৃথক আরেকটি অফিস আদেশের মাধ্যমে উপাচার্যের উপর অর্পিত আইন অনুষদের দায়িত্ব একাউন্টিং এন্ড ইনফরমেশনস বিভাগের অধ্যাপক ড. বেলাল উদ্দিনের উপর ন্যস্ত করা হয়। এবার জ্যেষ্ঠতার ভিত্তিতে কলা ও মানবিক অনুষদ রেখে বাকি চার অনুষদে জ্যেষ্ঠ শিক্ষকদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, 'সদ্য সাবেক উপাচার্য আইন বিশেষজ্ঞের মতামত ছাড়া ডিন নিয়োগ দেওয়ায় আগের নিয়োগ বাতিল করা হয়েছিলো। পরে ডিনের দায়িত্ব উপাচার্যের কাছে যায়। প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পাঁচটি অনুষদে সাময়িকভাবে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সিন্ডিকেট ও আইন বিশেষজ্ঞের মতামত না পাওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।'

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ ধারা ২২(৬) অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন এবং আগামী ২১ মে থেকে এ আদেশ কার্যকর হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ