বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

চাঞ্চল্যকর নূরজাহান হত্যা মামলার রহস্য উদঘাটন, পিবিআই ময়মনসিংহ টিমকে অর্থ পুরস্কার

Admin ২১ May ২০২৬ · Thursday · ০৩:২৩ পূর্বাহ্ণ
চাঞ্চল্যকর নূরজাহান হত্যা মামলার রহস্য উদঘাটন, পিবিআই ময়মনসিংহ টিমকে অর্থ পুরস্কার
চাঞ্চল্যকর নূরজাহান হত্যা মামলার রহস্য উদঘাটন, পিবিআই ময়মনসিংহ টিমকে অর্থ পুরস্কার

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের কোতোয়ালী থানার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর নূরজাহান (৬০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই ময়মনসিংহ জেলা। বুধবার (২০ মে, ২০২৬ ইং) এ ঘটনায় সফল তদন্ত পরিচালনার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট তদন্ত টিমকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেছেন অ্যাডিশনাল আইজিপি (পিবিআই) জনাব মোঃ মোস্তফা কামাল।

জানা যায়, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বৃদ্ধা নূরজাহান। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে মামলাটি এসআই অমিতাভ দাসের নামে পিবিআইয়ের স্ব-উদ্যোগে গ্রহণ করা হয়।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ তদন্ত টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মামলার রহস্য উদঘাটনে সক্ষম হয়।

তদন্তে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ অ্যাডিশনাল আইজিপি (পিবিআই) জনাব মোঃ মোস্তফা কামাল পিবিআই ময়মনসিংহ জেলা টিমকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেন। পরে অ্যাডিশনাল আইজিপি এর পক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান তদন্তকারী টিমের সদস্যদের হাতে ওই পুরস্কার তুলে দেন।

এ সময় পিবিআই কর্মকর্তারা বলেন, অপরাধ দমনে পিবিআই সর্বদা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ