শনিবার, ০৬ জুন ২০২৬
আইন-আদালত

মোহাম্মদপুর থেকে ০১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেফতার -১

Admin ২১ May ২০২৬ · Thursday · ১১:৩৪ পূর্বাহ্ণ
মোহাম্মদপুর থেকে ০১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেফতার -১

ঢাকা জেলা প্রতিনিধি, (নারয়ন সরকার সবুজ): রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকা থেকে ০১টি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ‘কব্জিকাটা গ্রুপ’ এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ এর প্রধান আহমেদ (২৫)’কে অদ্য ২০/০৫/২০২৬ ইং রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।
অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ২০/০৫/২০২৬ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ‘কব্জিকাটা গ্রুপ’ এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ এর প্রধান আহমেদ (২৫)’কে ০১টি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, সে ও তার অন্যান্য সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এছাড়াও তারা বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয় ও আতংকের সৃষ্টি করে আসছিল। গ্রেপ্তারকৃত অস্ত্রধারী আসামি ‘কব্জিকাটা গ্রুপ’ এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ এর প্রধান বলে জানা যায়। উল্লেখ যে, সিডিএমএস যাচাই ও সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ