শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কুবি ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিবুর রহমান

Admin ২১ May ২০২৬ · Thursday · ১১:৫৪ পূর্বাহ্ণ
কুবি ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিবুর রহমান

বাবলু দেব,কুবি প্রতিনিধি :

​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

​বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।

​অফিস আদেশে বলা হয়, বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩’ এর ২৪(২) ধারা মোতাবেক এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. হাবিবুর রহমানকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইংরেজি ডিপার্টমেন্ট একটি রয়েল ডিপার্টমেন্ট। আমি চেষ্টা করব, আমাদের সুনাম বজায় রাখতে। পাশাপাশি বিভাগের সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব৷ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে যেন ভালো সম্পর্ক বজায় থাকে সেই দিকটাও খেয়াল রাখব। তাছাড়া আমার বিভাগের সিনিয়র-জুনিয়র সকল শিক্ষকই যোগ্য। আশা করি, বিভাগ অনেকদূর এগিয়ে যাবে।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ