বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ যুবক আটক

Admin ২১ May ২০২৬ · Thursday · ১১:৫৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ যুবক আটক

​নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১টি মোটরসাইকেল ও ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার পাকুরিয়া সরদারপাড়া নামক স্থানে এই অভিযান চালানো হয়।
​আটককৃত যুবকের নাম মোঃ সাগর হোসেন (২২)। তিনি দৌলতপুর উপজেলার ইনসাফ নগর পোস্টের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের মোঃ আনারুল ইসলাম এর ছেলে।
​বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর জামালপুর বিওপির একটি চৌকস টহল দল পাকুরিয়া সরদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ (কোডেইন ফসফেট অ্যান্ড ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড) এবং ১টি মোটরসাইকেলসহ সাগর হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা।
​কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালসহ দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে রক্ষা এবং সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


নজরুল ইসলাম মুকুল
কুষ্টিয়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ