মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

নাটোরে নলডাঙ্গায় কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

Admin ২২ May ২০২৬ · Friday · ০৩:৩৯ পূর্বাহ্ণ
নাটোরে নলডাঙ্গায় কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প
নাটোরে নলডাঙ্গায় কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

নাটোর প্রতিনিধি :
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় পশুর স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি হাটে আগত খামারি ও ক্রেতাদের পশুর স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম পরিদর্শন করেন নলডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রকিবুল হাসান সুজন। মেডিকেল টিমে দায়িত্ব পালন করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ পারভেজ হোসেন, এফএ (এআই) মোঃ এস্কেন্দার আলী এবং মাধনগর ইউনিয়নের এআইটি মোঃ সাখাওয়াত হোসেন।
নলডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রকিবুল হাসান সুজন জানান, নিরাপদ ও সুস্থ পশু কোরবানির নিশ্চয়তায় ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন পশুর হাটে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।
নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁন বলেন, “কোরবানির পশুর হাটে সুস্থ ও রোগমুক্ত পশু নিশ্চিত করতে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ যৌথভাবে কাজ করছে। খামারি ও ক্রেতাদের সচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ