শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে দুধকুমর নদীর উপর কালিগঞ্জ সেতু নির্মাণের স্থান পরিদর্শন

Admin ২২ May ২০২৬ · Friday · ০৩:৫৫ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে দুধকুমর নদীর উপর কালিগঞ্জ সেতু নির্মাণের স্থান পরিদর্শন
কুড়িগ্রামে দুধকুমর নদীর উপর কালিগঞ্জ সেতু নির্মাণের স্থান পরিদর্শন

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের দুধকুমার নদীর কালীগঞ্জ ঘাটে (২১ মে) সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম,সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমানউল্লাহ, ব্রীজ ডিজাইন সার্কেল, সওজ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী  মোঃ শাহাদাত হোসেন, রংপুর সড়ক সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রহিম,কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন,উপ-বিভাগীয়  প্রকৌশলী মোঃ মেহেদী হাসান সরকার ,উপ-সহকারী প্রকৌশলী সোয়াইবুর রহমান প্রমুখ।
ব্রীজ পরিদর্শনকালে কালীগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকার স্থানীয় বাসিন্দা 
আব্দুল আজিজ বলেন ব্রীজটি দ্রুত নির্মাণ হলে আমরা ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারব।এছাড়া বল্লভেরখাস  ইউনিয়নের মাসুদ বলেন আমাদের ছেলেমেয়েরা সহজে  শিক্ষা প্রতিষ্ঠানে  যাতায়াত করতে পারবে।


এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমানউল্লাহ বলেন ব্রীজ নির্মাণের প্রাথমিক সার্ভে ও ডিজাইন হয়েছে।আমরা আজ স্থানটি বাস্তবে দেখে সঠিক সিদ্ধান্ত নেব।

এসময় ২৫ কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন বর্তমান সরকারের আমলে অএ এলাকার মানুষের যাতায়াতের পথ সুগম করতে দ্রুত ব্রীজ নির্মাণ বাস্তবায়ন করতে প্রচেষ্ঠা চালাচ্ছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন