মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

Admin ২২ May ২০২৬ · Friday · ০৩:১৬ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

মো: রাজ হাওলাদার, ​মোংলা প্রতিনিধি

সুন্দরবনে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত 'দয়াল বাহিনী' এবং 'বড় জাহাঙ্গীর বাহিনী'র কাছে জিম্মি থাকা ২১ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

​শুক্রবার (২২ মে) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।


​কোস্ট গার্ড জানায়, সম্প্রতি খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে সুন্দরবনের গহিনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে দুর্ধর্ষ ডাকাত ‘দয়াল বাহিনী’। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা সুন্দরবনের আন্দারমানিকের টোটা ও কেওড়াতলা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভেতরে পালিয়ে গেলেও সেখান থেকে জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়।

​এদিকে একই দিন (২১ মে) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের শিবসা নদীর বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সেখানে কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র সদস্যরা অবস্থান করছে।

​অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা আভিযানিক দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্ট গার্ডও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাতরা বনের গহিনে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ জিম্মি থাকা বাকি ১১ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত ২১ জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের ‘অপারেশন রিস্টোর পিস’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর মতো বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ