শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ

Admin ২২ May ২০২৬ · Friday · ০৩:২২ অপরাহ্ণ
কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ
কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ

মোঃ সাইফুর রহমান কুড়িগ্ৰাম জেলা প্রতিনিধি :

‎কুড়িগ্ৰাম সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন আজ দুপুরে ওয়াল্ড ভিশনের নিজস্ব প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত ১৫ শত ৯০ জন শিশুদের মাঝে মশারীসহ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। 

‎অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম রিজিওনের ম্যানেজার নীতা ফ্লোরা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন রংপুর এরিয়া প্রোগ্রাম কোর্ডিনেটর সিনিয়র ম্যানেজার উওম দাস, কুড়িগ্রাম সদর সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, মেডিকেল অফিসার ডা: রায়হান প্রমুখ।

এসময় সংগঠনটির কুড়িগ্রাম ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন সারাদেশে ন্যায় কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন সমাজের অসহায় ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা- স্বাস্থ্যের জন্য কাজ করে যাচ্ছে। যাতে করে শিশুরা সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস বলেন ওয়ার্ল্ড ভিশন কুড়িগ্রামে শিশুদের সবক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপক কাজ করছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন