শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কামাল হোসাইন

Admin ২২ May ২০২৬ · Friday · ০৩:৩১ অপরাহ্ণ
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কামাল হোসাইন
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ কামাল হোসাইন

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

তাহিরপুর উপজেলাসহ শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ইদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন সুনামগঞ্জ চেম্বার অব- কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য এবং বাগলী চুনাপাথর ও কয়লা আমদানি কারক গ্ৰুপের সভাপতি মোঃ কামাল হোসাইন।

ঈদ শুভেচ্ছা বার্তায় মোঃ কামাল হোসাইন  বলেন,ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই করা নয়,বরং নিজের ভেতরের অহংকার,হিংসা কে বিসর্জন দেওয়ার এক মহান উৎসব।
তিনি আরও বলেন,ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমার কামনা। আসুন,আমরা সবাই মিলে একটি সুন্দর,শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়নসহ প্রিয় ১নং ওয়ার্ড বাগলী সর্বস্তরের মানুষের  সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে নিরাপদে ও আনন্দের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন