মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ভৈরবে প্রথম আলো বন্ধুসভা 'র মানববন্ধন

Admin ২২ May ২০২৬ · Friday · ০৩:৩৬ অপরাহ্ণ
শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ভৈরবে প্রথম আলো বন্ধুসভা 'র মানববন্ধন
শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ভৈরবে প্রথম আলো বন্ধুসভা 'র মানববন্ধন

সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :- রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কিশোরগঞ্জের ভৈরবে প্রথম আলো বন্ধুসভা  । আজ শুক্রবার বিকালে তারা ভৈরব পৌর শহীদ মিনার চত্বরে এ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন  । ভৈরব প্রথম আলো বন্ধুসভা 'র সভাপতি জান্নাতুল মিশু নেতৃত্বে এই কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভা 'র সদস্য ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে প্রথম আলো 'র নিজেস্ব প্রতিবেদক সাংবাদিক সুমন মোল্লা, প্রথম আলো বন্ধুসভা 'র উপদেষ্টা মোঃ আলাল উদ্দিন, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, নাট্য ব্যাক্তিত্ব মতিউর রহমান সাগর, খায়রুল ইসলাম সবুজ, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি 'র ভৈরব শাখার পরিচালক সালাউদ্দিন হিমেল, রক্ত সৈনিক নজরুল ইসলাম  সহ আরো অনেক-ই বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন , ‘এ ধরনের ঘটনায় আমরা শোকে মুহ্যমাণ। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। ‍‍‍‌‌‍রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মানবজাতির জন্য একটা কলঙ্ক। এ ধরনের ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের সন্তানদের জন্য। এ ধরনের অনিরাপদ বাংলাদেশ আমরা চাই না। ‘ আমরা দীর্ঘ বিচারের অপেক্ষায় থাকতে রাজি না।’এ সময় বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা। আর এ জন্যই শিশু রামিসার ওপর বর্বর নির্যাতন ও হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত ও কার্যকরের দাবি জানান তারা।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ