শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৩:৫৩ অপরাহ্ণ
নাটোরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার
নাটোরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার

নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলা তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ মিন্টু প্রামানিক (৪২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। মিন্টু প্রামানিক ময়েজ প্রামানিকের ছেলে।
এ সময় অবৈধ কাজে ব্যবহৃত ৪টি ব্যাটারিচালিত যানও জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ আশিকুর রহমান। অভিযানে নলডাঙ্গা থানা পুলিশ সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান বলেন, কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও ফসলি জমির ক্ষতি করা হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁন বলেন, কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন