বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৩:৫৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১
কিশোরগঞ্জে সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

জামাল উদ্দিন , স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুরবিন নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেন রাজ।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে সংবাদ সংগ্রহ শেষে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে স্টেশনের নিচে দুলাল টেইলার্সের পাশের সড়কে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক ফরহাদ হোসেন রাজ বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী তথ্য সংগ্রহের কারণে একটি চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। সেই ধারাবাহিকতায় এ হামলা সংঘটিত হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের তাৎক্ষণিক অভিযানে জুম্মন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত  জুম্মন পুলিশ হেফাজতে আছেন, এছাড়াও  হামলার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং অভিযুক্তদের গতিবিধি পর্যবেক্ষণের কাজ চলছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে সাংবাদিক ফরহাদ হোসেন রাজের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে।

ঘটনার পর থেকেই কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, কর্মরত একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


সচেতন মহল মনে করছে, কিশোরগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় একজন সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল পরিকল্পনাকারীসহ সকল জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ