বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতসহ হতাহত-৩৫

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৪:০৩ অপরাহ্ণ
কুষ্টিয়ার খোকসায়  মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতসহ হতাহত-৩৫
কুষ্টিয়ার খোকসায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতসহ হতাহত-৩৫

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসায়  এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত ও  কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ২৩ মে শনিবার সকাল সাড়ে ১১টার  দিকে  খোকসা   উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে দ্রুতগামী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীেরা জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ি থেকে  কুষ্টিয়াগামী  ছেড়ে আসা   লোকাল বাসটি খোকসার  শিমুলিয়া কুঠিপারা এলাকায়  পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সম্মুখে  আঘাত করলে বাসটি রাস্তার পাশের  একটি বড় গর্তে উল্টে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৭ জন যাত্রী নিহত হয়। কমবেশি আহত হয়েছে  আরো ৩০ জন। আহতদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মেডিকেল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসটি খাদের মধ্যে উল্টে পড়ায় এলাকাবাসী  দ্রুত ছুটে আসে এবং ঘটনাস্থল থেকে  সাধারণ   মানুষ উল্টে পড়া বাসটিকে উদ্ধার করে। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। 
অপরদিকে কুষ্টিয়া সদর উপজেলার কবুর হাট শিমুলিয়ার মাঠপাড়া এলাকায় ট্রলির চাপায়  আরিয়ান ( ৪) নামের এক শিশুর মৃতু্্য হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ