শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
জাতীয়

নেত্রকোনায় স্কুলের আইপিএস কেনার জন্য ১ মাসের বেতন দিলেন ডেপুটি স্পীকার

Admin ০৬ April ২০২৬ · Monday · ০১:০৫ পূর্বাহ্ণ
নেত্রকোনায় স্কুলের আইপিএস কেনার জন্য ১ মাসের বেতন দিলেন ডেপুটি স্পীকার
নেত্রকোনায় স্কুলের আইপিএস কেনার জন্য ১ মাসের বেতন দিলেন ডেপুটি স্পীকার

মোঃ শহিদুল ইসলাম, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার  নিজ এলাকায় শিক্ষার্থীদের বিদ্যুৎ বিভ্রাট জনিত ভোগান্তি দূর করতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি শনিবার (৪ এপ্রিল) দুপুরে সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ আকস্মিক পরিদর্শনে গিয়ে আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের ১ লাখ টাকা অনুদান দেন। বিষয়টি নিয়ে এলাকায় সচেতন মহলে ইতিবাচক আলোচনা হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কাউকে কোনো খবর না দিয়ে স্কুলটি পরিদর্শন করতে যান। এ প্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষার্থী প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে ছিল।

স্থানীয় সাংসদের উপস্থিতির খবর পেয়ে স্কুলের ছুটে আসেন শিক্ষার্থীদের অভিভাবকরা। তারা উপযুক্ত সময় মনে করে বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার জন্য একটি আইপিএসের দাবি জানান। তাদের কথাশুনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিদ্যালয়ে গরমে সুষ্ঠু পাঠদানের পরিবেশ বজায় রাখার জন্য নিজের এক মাসের বেতনের ১ লাখ টাকা দেন।

ডেপুটি স্পিকারের এই অভাবনীয় ও দ্রুত সিদ্ধান্তে উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

এবিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি সরেজমিনে শিক্ষার্থীদের গরমে কী অবস্থা হয় তা দেখেছি। আমি তখন খুশি হয়ে বিদ্যুতের আইপিএসের জন্য আমার এক মাসের বেতনের এক লাখ টাকা তুলে দিয়েছি। এটি আমার দায়িত্ব বোধ থেকেই করেছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলে...

১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ