শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইতনা গণহত্যায় শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে লোহাগড়ার সাংবাদিকদের আলোচনা সভা

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৪:১১ অপরাহ্ণ
ইতনা গণহত্যায়  শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে লোহাগড়ার সাংবাদিকদের আলোচনা সভা
ইতনা গণহত্যায় শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে লোহাগড়ার সাংবাদিকদের আলোচনা সভা

জেলা প্রতিনিধি  নড়াইল

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২৩ মে ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নড়াইলের লোহাগড়ায় কর্মরত সাংবাদিকরা আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে লোহাগড়ার সাংবাদিক সমাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জি, সরদার রইচ উদ্দিন টিপু, মোঃ ছিদ্দিকুর রহমান, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।  বক্তারা বলেন, মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে ইতনা গ্রামের নিরীহ মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওই গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। শহীদ পরিবারের সদস্যদের সম্মান ও ইতিহাস সংরক্ষণের স্বার্থে দ্রুত সরকারি স্বীকৃতির দাবি জানান তারা।
স্মরণসভায় গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণহত্যার ঘটনাগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ ও স্মরণ করা জরুরি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন