অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২
মোঃঝুটন মিয়া (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে মহব্বত খা (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত মহব্বত খা বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও জমরুত খার ছেলে। তিনি তিন ছেলে সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে। এ সময় বাড়ির সামনে ধানের খলায় কাজ করছিলেন মহব্বত খা। বৃষ্টির আশঙ্কায় ধান স্তুপ করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজ্রপাতের ঘটনায় আহত হন মহব্বত খার স্ত্রী রুমা বেগম (৩৬)। তার ডান হাত পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়া মর্জিনা (৫০) নামে এক বৃদ্ধার দুই পা দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হঠাৎ এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।