মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে একজন গুলিবিদ্ধ

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৯:১৫ অপরাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে একজন গুলিবিদ্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে একজন গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি:
পূর্বশত্রুতার জের ধরে কুষ্টিয়ার দৌলতপুরে একজনকে গুলি ও কুপিয়ে আহত করা হয়েছে। আহত ব্যক্তি উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে বকুল ইসলাম (৩৫)। বকুল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছে।
জানা যায়, আজ শনিবার দুপুর ১২টার দিকে বকুল মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে ছাতারপাড়া বাজার থাকে ত্রিপলবাড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একই গ্রামের কর্নেল ও সবুজ তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে হামলাকারীরা কাছে থাকা পিস্তল দিয়ে তলপেটে গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।   
পরে স্বজনরা বকুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বকুলের হাঁটু ও পিঠে রামদার আঘাতের বড় বড় ৫টি ক্ষতচিহ্ন দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বকুলের অপারেশনের প্রস্তুতি চলছিল। আহতের চাচা জালালুদ্দিন এখবর নিশ্চিত করেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসারস ইনচার্জ আরিফুর রহমান বলেন, কে বা কারা কেন হামলা করেছে তা এখনও নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। থানায় অভিযোগ এলে জানার চেষ্টা করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ