রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

কালাইয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহফুজ গ্রেফতার

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৯:১৬ অপরাহ্ণ
কালাইয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহফুজ গ্রেফতার
কালাইয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহফুজ গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন 
কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহফুজার রহমানকে দেড় বছর পর গ্রেফতার করেছে কালাই থানার পুলিশ। শুক্রবার (২২মে) দিবাগত রাতে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মাহফুজার রহমান কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে। গ্রেফতার হয়ে জেল-হাজত থেকে জামিনে বের হওয়ার পর সে এলাকা ছাড়া হয়ে আত্মগোপনে ছিলেন। রায়ের দিনেও সে আদালতে অনুপস্থিত ছিল।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ২৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় মাদক চোরাচালান কারবারি মাহফুজার রহমানকে চার বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তার ৫ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম মাদক চোরাচালান মামলার আসামী মাহফুজার রহমানের অনুপস্থিতিতে এ রায় দেন। রায়ের পর আদালতের সাজা পরোয়ানা মূলে কালাই থানার পুলিশ গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে রায় ঘোষণার দেড় বছরের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত আসামীর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

উল্লেখ, ২০১৭ সালের ১৮ মার্চ সন্ধ্যয় আসামী মাহফুজার রহমান উপজেলার কাদিপুর এলাকায় মাদক বিক্রি করাকালিন সময় পুলিশ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। সেদিনের ওই ঘটনায় কালাই থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এবং তাকে জেল-হাজতে প্রেরণ করেন। আসামী দীর্ঘ ৮ মাস পর গত ২০১৭ সালের ২ অক্টোবর আদালত থেকে জামিন নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে যান। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত গত ২০২৪ সালের ২৭ নভেম্বর তার অনুপস্থিতিতে এ রায় দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ